জানা গেছে, পায়রা বন্দরের আন্ধারমানিক নদীর উপর নির্মাণাধীন সেতু প্রকল্প এলাকায় লালুয়া অংশে প্রকল্পে ব্যবহৃত সরঞ্জামাদি চুরির লক্ষ্যে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল ওই এলাকায় প্রবেশ করে। এ সময় তাদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। পরে পায়রা বন্দরের নিরাপত্তা কর্মীরা চোরদের মুখোমুখি অবস্থান করলে সংঘবদ্ধ দলটি বিচ্ছিন্নভাবে পালিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ দলটির উদ্দেশ্য ছিলো চলমান সেতু প্রকল্প এলাকা থেকে রড ও অনান্য গুরুত্বপূর্ণ মালামাল সরিয়ে নেয়া। এ সময় তাদের সঙ্গে একটি পিকআপভ্যান ছিল।
.png)
উল্লেখ্য, পায়রা বন্দরের চলমান বিভিন্ন প্রকল্প এলাকা থেকে প্রায় বিভিন্ন সরঞ্জামাদি চুরির ঘটনা ঘটে। এসব চুরির ঘটনার সঙ্গে স্থানীয় লোকজনসহ বহিরাগতদের প্রভাব রয়েছে। এছাড়াও এসব চুরির ক্ষেত্রে প্রকল্প এলাকায় কর্মরত ব্যক্তিরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।