[ দেশজুড়ে ]
বরগুনায় দোকান ঘরে অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি
বরগুনা সদর রোডে কুদ্দুস মৃধার (হোল্ডিং নং-২৩৭) মুরগির দোকান ঘরের দ্বিতীয় তলায় জ্বলন্ত সিগারেটের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বরগুনা সদর রোডে একটি মুরগির দোকান ঘরের দ্বিতীয় তলায় জ্বলন্ত সিগারেটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নি দুর্ঘটনার ফলে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!