[ দেশজুড়ে ]
মেহেরপুরে সড়কে প্রাণ গেল ২ কলেজছাত্রের
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
মেহেরপুরের গাংনীতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিয়াম হোসেন (২১) ও আব্দুল্লাহ আল বাকি (২০)। সিয়াম গাংনী উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে ও আব্দুল্লাহ আল বাকি একই গ্রামের সৌরভ হোসেন সেন্টুর ছেলে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সিয়াম ও আব্দুল্লাহ আল বাকি। দ্রুত গতিতে মোটরসাইকেলটি আকুবপুর মাঠে পৌঁছালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের ঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন সিয়াম হোসেন। আহত আব্দুল্লাহ আল বাকিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!