[ দেশজুড়ে ]
সাভারে দুটি বাস ও অ্যাম্বুলেন্সে আগুন, বহু হতাহতের শঙ্কা
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে সাভারে আগুনে পুড়ছে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্স; ছবি: সংগৃহীত
ঢাকার সাভারে দুটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
.png)
তিনি জানান, একটি যাত্রীবাহী বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। পরে ধাক্কা দেয়া বাস ও পাশে থাকা আরেকটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জানা যায়, প্রথম বাসের যাত্রীরা অনেকেই বের হতে পারেননি। তবে দ্বিতীয় বাসের যাত্রীরা বের হতে পেরেছেন। প্রত্যক্ষদর্শীরা বহু হতাহতের শঙ্কা প্রকাশ করছেন। তবে ফায়ার সার্ভিস হতাহতের কোনো তথ্য দিতে পারেনি।
ডেইলি-বাংলাদেশ/AS
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!