বুধবার গভীর রাতে ঐ উপজেলার রাগামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, রাগামারা এলাকার রাঙ্গামাটি ওষুধ কোম্পানির পাশে রমিজ আলী নামে একজনের খালি জমিতে পড়ে থাকা একটি মাহিন্দ্র থ্রি-হুইলারে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় বিল্লাল হোসেন নামে ঐ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
.png)
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ত্রিশাল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।