অভিযোগ উঠেছে, হারাগাছ ইউনিয়নের মুসলিম বাসিন্দাদের প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে।
জানা গেছে, ইউপি সদস্য মকবুল সালাম খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়া এবং এ কাজে অন্যদের সহযোগিতা করার কারণে স্থানীয় লোকজন তাকে একঘরে করে রেখেছেন।
.png)
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৫-৬ মাস পূর্বে খ্রিস্টান ধর্মের বিভিন্ন সংস্থার উপকার ভোগী হারাগাছ ইউনিয়নের তিস্তা নদী সংলগ্ন পালমারির চর ও একতাচর এলাকার দরিদ্র ৩০ থেকে ৪০ জন মুসলমান খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে বর্ণিত ইউনিয়নের বিভিন্ন মসজিদসহ স্থানীয় মুসলমান ধর্মের লোকজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।