খানিক পর দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
এবারের বিপিএলে ঢাকা এবং রংপুরের মধ্যকার এটি দ্বিতীয় ম্যাচ । আগের ম্যাচে ৪০ রানে জয় পেয়েছে রংপুর। রংপুর চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, প্রথমবারের মতো বিপিএলে নাম লেখানো ঢালিউড তারকা শাকিব খানের দল ঢাকা ৩ ম্যাচের সবগুলো হেরে অবস্থান করছে টেবিলের তলানিতে।
.png)
রংপুর একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আজিজুল হাকিম তামিম, নাহিদ রানা, ইফতিখার আহমেদ, কামরুল ইসলাম, খুশদিল শাহ, অ্যালেক্স হেলস, আকিফ জাভেদ।
ঢাকা ক্যাপিটালস একাদশ: থিসারা পেরেরা, লিটন দাস, তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান, জেসন রয়, মুস্তাফিজুর রহমান, আমির হামজা, মুকিদুল ইসলাম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু।