[ খেলা ]
বিপিএলে দল পেলেন মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত
ড্রাফটে মোসাদ্দেক হোসেন সৈকতকে বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি নিজেদের ডেরায় টানেনি। যদিও এই স্পিন অলরাউন্ডার অবশেষে দল পেয়েছেন। চলতি আসরে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন।
সোমবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। আসিফ হাসানের বদলি হিসেবে তিনি দলে জায়গা পেয়েছেন।
মোসাদ্দেকের অন্তর্ভুক্তি ঢাকা ক্যাপিটালসের লাইনআপে অভিজ্ঞতা এবং গভীরতা নিয়ে এসেছে বলে বিবৃতিতে জানানো হয়। ফ্র্যাঞ্চাইজিটি সামনের ম্যাচে তার অবদান রাখার ব্যাপারে আশাবাদী এবং তার উপস্থিতি দলের পারফরম্যান্সকে শক্তিশালী করবে বলেও আত্মবিশ্বাসী।
ডেইলি-বাংলাদেশ/শুভ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!