[ দেশজুড়ে ]
ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর
ময়মনসিংহে হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও কাওয়ালি অনুষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।। ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টায় অনুষ্ঠান চলাকালীন এ হামলা-ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্পী মিজান বাউলা বলেন, ৪৫ বছর ধরে হযরত শাহ সুফি সৈয়দ কালু শাহ (রহ.)-এর মিলাদ মাহফিল, দোয়া ও সামা কাওয়ালি অনুষ্ঠান হয়ে আসছে। কোনো দিন এমন হয়নি। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমি যখন ইসলামিক গান পরিবেশন করছি, তখন বড় মসজিদ মাদরাসার একদল হুজুর এসে হামলা চালায়। হামলায় আমাদের দুই-তিনজন আহত হয়েছে। এ সময় প্লাস্টিকের চেয়ার, সাউন্ড সিস্টেম ও মঞ্চ ভাঙচুর করা হয়। এ ঘটনায় আমরা আতঙ্কিত হয়ে পড়েছি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, বড় মসজিদ জামিয়া ফয়জুর রহমান (রহ.) মাদরাসার ছাত্ররা কাওয়ালির মঞ্চে ভাঙচুর চালিয়েছে। এ সময় বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হলেও কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!