[ দেশজুড়ে ]
আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাত নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের মো. সাগর মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সে ঘর থেকে বের হয়ে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের দিকে যায়। হঠাৎ অসাবধানবশত পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার জান্নাতুল মাওয়া জানান, পরিবারের লোকজন বলেছেন বাড়ির পাশের পুকুরে ডুবে যায় শিশুটি। দুপুর সাড়ে ১২টার দিকে ভেসে উঠার পর শিশুটির মুখ থেকে অনেক পানি বের করা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। পরিবারের লোকজন লাশ নিয়ে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!