সরেজমিন দেখা যায়- নগরীর কান্দিরপাড়, নিউমার্কেট, রাজগঞ্জ, রানীবাজার, চকবাজার, মোঘলটুলি, রামঘাট, টমছম ব্রিজ, পাদুয়ার বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিক্রেতারা সাজিয়ে বসেছেন নানা পদের ইফতার সামগ্রী নিয়ে। বিকেল ৩টার পর থেকেই ক্রেতারা ভিড় করতে শুরু করেন। আসরের নামাজের পর ভিড় আরও বেড়ে যায়, আর ইফতারের আধাঘণ্টা আগে থাকে সবচেয়ে বেশি চাপ।
এবার সবচেয়ে বেশি চাহিদা হালিম, মাষকলাই (ডালভিত্তিক আইটেম) ও শাহি জিলাপির। পাশাপাশি পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, ছোলা, মুড়ি, জালি কাবাব, শাম্মি কাবাব, শিক কাবাব, চিকেন ফ্রাই, বোরহানি, ফিরনি, শাহি জর্দা, তেহারি, কাচ্চি বিরিয়ানি, কালাভুনা, মোরগ ও খাসির রানও রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়।
.png)
কান্দিরপোড়, রাজগঞ্জ এলাকার একাধিক রেস্তোরাঁ ও ফুটপাতের দোকানে দেখা যায়, বিশাল হাঁড়িতে ধোঁয়া উঠছে হালিমের। ক্রেতারা দাঁড়িয়ে কিনছেন গরম গরম হালিম। অনেকেই বলছেন, রমজানে হালিম ছাড়া ইফতার যেন অপূর্ণ থেকে যায়।