[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
ফাইল ফটো
ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া গ্রামে ঠাকুরগাঁওগামী গমবোঝাই একটি ট্রাক পথচারী রহিমাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত রহিমা ওই গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী।
এদিকে, শনিবার বিকেলে সাসলা পিয়ালা বাজার এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন মনোরঞ্জন বর্মন। পরে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
.png)
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!