ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে ৫০ ভরি সোনার বারসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সীমান্তে ৫০ ভরি সোনার বারসহ চোরাকারবারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা সীমান্ত এলাকা থেকে ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি অবৈধ সোনারবার উদ্ধারসহ একজনকে আটক করেছে ২০  বিজিবি।

আটক মতিয়ার রহমান মিন্টু পূর্ব উছনা গ্রামের সিদ্দিক মণ্ডলের ছেলে। উদ্ধার করা সোনার বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা বলে জানিয়েছে বিজিবি। 

শনিবার সকালে  জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি উদ্ধার করে।  

Advertisement

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ১৫ থেকে ৯শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় টহল দেওয়ার সময় সাইকেলে থাকা ব্যক্তিকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার সাইকেলের ছিটের নিচ থেকে কসটেপে মোড়ানো প্যাকেট থেকে ৫টি সোনার বার উদ্ধার করা হয় সেই সঙ্গে চোরাকারবারি মতিয়ারকে একটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়। আটক মতিয়ারের বিরুদ্ধে সোনা চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিজিবি কমান্ডার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!