রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
আটকৃতরা হলেন টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)।
.png)
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। ওই এলাকায় যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলখালী কাছারিমুড়া এলাকায় একটি মাদক কারবারি চক্রের অবস্থান নিশ্চিত হয়।
রোববার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে ২৯৭ ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটককৃতদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।
পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, শিলখালী কাছারিমুড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১ নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের দেহ তল্লাশি করে ২৯৭ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। আটককৃতরা বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
তিনি আরো বলেন, মাদক নির্মূলে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।