নিহত উম্মে সিজ্জিল ইফতি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মুমতাজ মুকুলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুমতাজ মুকুলের দুই স্ত্রী। ছোট স্ত্রী ইফতি স্বামীর সঙ্গে শহরের আলোরমেলায় ভাড়া বাসায় বসবাস করেন আর বড় স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি সন্তানদের নিয়ে শহরের গাইটাল এলাকায় জনতা রোডের একটি বাসায় বসবাস করেন।
.png)
স্থানীয় বাসিন্দারা জানান, ছোট স্ত্রী ইফতির সঙ্গেই মুকুল বেশি থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা তাদের ঝগড়া করতে শুনেছেন। রাতে প্রতিবেশীরা জানালা দিয়ে দড়িতে ঝুলতে দেখেন ইফতিকে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ইফতির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন। এর পরেও আজ তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ জিম্মায় নেয়া হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখনো এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।