ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার সঙ্গে যাচ্ছিল মসজিদে, পথে প্রাণ কেড়ে নিল ট্রাক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৬, ৩ মার্চ ২০২৬
বাবার সঙ্গে যাচ্ছিল মসজিদে, পথে প্রাণ কেড়ে নিল ট্রাক
ফাইল ফটো

ফেনীতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নুর মোহাম্মদ নামে এক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার বাবা।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর ৫টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভুইয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মোল্লাবাড়ি গ্রামের নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে সেহরি খাওয়ার পর মহাসড়কের পাশ দিয়ে হেঁটে ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন নুর আলম (৫৫) ও তার ছেলে নুর মোহাম্মদ (১৪)। চৌধুরী বাড়ির সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নুর আলমকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!