বুধবার (৪ মার্চ) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জামালপুরের বিচারক মো. শরিফুল হক প্রকাশ্য আদালতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর উপজেলার বেলটিয়া ফকিরবাড়ি এলাকার সুরুজ উদ্দিনের ছেলে সুজন এবং জঙ্গলপাড়া (মাসুদ কমিশনারের বাড়ির পাশে) এলাকার জমশের আলীর ছেলে মো. শফিকুল ইসলাম।
.png)
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জুন জামালপুর সদর থানা-পুলিশ পৃথক অভিযানে সুজনের কাছ থেকে ৪ গ্রাম এবং শফিকুল ইসলামের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় ওইদিনই জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলাটি আদালতে বিচারাধীন ছিল।
মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সুজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং শফিকুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি উভয়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষে আইনজীবী মুক্তার উদ্দিন ও মোহাম্মদ নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।