[ দেশজুড়ে ]
বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত
বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ইসলামিক মিশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, সকালে একটি বাস যাওয়ার সময় বিপরীত দিক থেকে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত ও তিনজন আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!