[ দেশজুড়ে ]
জামালপুরে ২২ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবক আটক
আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ২২ হাজার ভারতীয় রুপিসহ শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমারেরচর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
অভিযানকালে বিজিবি সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করেন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রমনা গ্রামে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় ১৮ পিস ওষুধ, একটি মোবাইল ফোন ও পান মসলা জব্দ করা হয়। পরে আটক দুজনকে দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আটক
লিংক সফলভাবে কপি হয়েছে!