[ জাতীয় ]
দেশে ফিরলেন দুবাইয়ে আটকে থাকা ১৮৯ বাংলাদেশি
ফাইল ফটো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফেরাতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালিত হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!