ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আজ ৭ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৪, ৭ মার্চ ২০২৬
আজ ৭ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
ফাইল ফটো

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার (৭ মার্চ) কুড়িগ্রামের বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস।

এতে বলা হয়, উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা কুড়িগ্রামের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- উলিপুর পৌরসভা, ধামশ্রেনী, ধরনীবাড়ী, হাতিয়া, গুনাইগাছ, তবকপুর, থেতরাই, পান্ডুল (আংশিক) এবং দলদলিয়া (আংশিক) ইউনিয়নের বিভিন্ন এলাকা। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

Advertisement

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

এদিকে শনিবার উলিপুরের পাশের উপজেলা চিলমারী জোনাল অফিসের আওতাধীন এলাকাসমূহেও ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: বিদ্যুৎ
লিংক সফলভাবে কপি হয়েছে!