ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হবিগঞ্জে বিজিবির অভিযান, ৮ চোরাই গরু উদ্ধার 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ৭ মার্চ ২০২৬
হবিগঞ্জে বিজিবির অভিযান, ৮ চোরাই গরু উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ৮টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে ৫৫ কেজি ভারতীয় গাজা উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধারকৃত গাঁজা ও গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

বিজিবি জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদ পায়। এমন তথ্যের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে শালবাগান নামক এলাকায় ভারত থেকে মাদক পাচারকারী কয়েকটি বস্তায় করে ভারতীয় মালামাল নিয়ে আসতে দেখে চোরাকারবারীদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও পৃথক আরেকটি বিশেষ অভিযানে একই এলাকায় ভারত থেকে পাচারকৃত মালিকবিহীন ৮টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গরু এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। 

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!