ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে আন্তর্জাতিক নারী উদযাপন

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৪, ৮ মার্চ ২০২৬
নীলফামারীতে আন্তর্জাতিক নারী উদযাপন
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (৮মার্চ) জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদফতরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম দেন।

Advertisement

মহিলাবিষয়ক অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমার আজ যা অর্জন তার পেছনে রয়েছেন নারীরা। তাদের সহযোগিতা না পেলে এটাতো সম্ভব হতো না।

নারীর অধিকার বাস্তবায়নে নিজের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি জানান, ১৯৯১ সালে আমার বিয়ের সময় স্ত্রীর জন্য ধার্যকৃত ৩০ হাজার টাকার দেনমোহর আমি সম্প্রতি(১৫ দিন আগে) স্ত্রীর কাছে পরিশোধ করেছি ৩ লাখ টাকা দিয়ে। এটা আমার কর্তব্য ছিল কারণ এই পাওনা ছিল আমার কাছে তার অধিকার। এছাড়াও মেয়ের বিয়েতে জামাতার কাছ থেকেও মেয়ের দেনমোহর পরিশোধ করে নেয়া হয়েছে। 

এর আগে, সচেতন  নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমক্রেসিওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম।

এ সময় বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডাল ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচ এর জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম। 

আরো বক্তব্য দেন- কিশোর কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় ও সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম। পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চারজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!