[ দেশজুড়ে ]
নীলফামারীতে ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ
নীলফামারী জেলায় ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী জেলা শহরস্থ আশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রাসেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র নীলফামারী জেলা শাখার সভাপতি মৌলভী মোহাম্মদ ইয়াছিন আলী।
সম্মেলনে উপস্থিত নেতারা বিগত সরকারের সময় আলেমদের উপর বিভিন্নভাবে নির্যাতনের বিষয় উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থাত কায়েম করার আহ্বান জানান।
.png)
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ইসলামী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার শাখার-২০২৫ সেশনের কমিটি গঠিত হয়। মুহাম্মদ জাকারিয়া খান সভাপতি; মুহাম্মদ ফয়জুর রহমান বাপ্পি, সহ-সভাপতি এবং তারিক বিন আজিজ, সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!