ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৪, ১২ ডিসেম্বর ২০২৪
নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা
নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে জাতীয় নাগরিক কমিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এই মতবিনিময় সভা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক, ড. আতিক মুজাহিদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য আবু সাইদ লিয়ন, সদস্য সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক মিশু আলী সোহান, নীলফামারী জেলার ছাত্র প্রতিনিধি মো. আখতারুজ্জামান খানসহ নীলফামারী জেলার ছাত্র-সমাজ এবং সর্বস্তরের জনগণ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!