বুধবার (১১ মার্চ) উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অসুস্থ তিন যুবক হলেন- ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ ওই গ্রামের আরো তিন যুবক স্পিরিটের বোতলে মদপান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে স্থানীয় লোকজন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে নাইম ইসলাম মারা যান।
.png)
আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, মদপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে, এমনটি শুনেছি। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।