ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গলায় ওড়না পেঁচিয়ে আড়াই বছরের শিশুকে হত্যা, চাচি আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৩, ১৯ মার্চ ২০২৬
গলায় ওড়না পেঁচিয়ে আড়াই বছরের শিশুকে হত্যা, চাচি আটক
আটককৃত কল্পনা আক্তার। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে আফিয়া নামে আড়াই বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত নিহতের চাচি কল্পনা আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আফিয়া দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের শাহিন সরদারের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গাছে আফিয়াকে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে আফিয়ার ছোট চাচি কল্পনা আক্তার জড়িত। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে কল্পনা আক্তার শিশুটিকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার কথা স্বীকার করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে হেফাজতে নেয়।

Advertisement

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান বলেন, আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় কল্পনা আক্তার নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!