[ দেশজুড়ে ]
মুন্সীগঞ্জে পূর্ববিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা
হাসপাতালে স্বজনদের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ববিরোধের জের ধরে মোয়াজ্জেম মোল্লা নামক একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার রাত ৮টার দিকে ওই ইউনিয়নের বেশনাল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোয়াজ্জেম মোল্লা ওই এলাকার তমিজউদ্দিন মোল্লার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, একই এলাকার মন্টু মিয়ার ছেলে লিটনের সঙ্গে নিহত মোয়াজ্জেমের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে মোয়াজ্জেমের ওপর অতর্কিত হামলা করে প্রতিপক্ষ। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে লিটন ও তার লোকজন। এতে তিনি গুরুতর আহত হন।
.png)
পরে তাকে আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!