ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পটুয়াখালীতে তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিহত ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২৫ মার্চ ২০২৬
পটুয়াখালীতে তরমুজ বোঝাই ট্রলার ডুবি, নিহত ২
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজ বোঝাই ট্রলার ডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বামনীকাঠী লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ঢাকা থেকে পটুয়াখালীগামী ‘আওলাদ-৭’ নামের একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে রাঙ্গাবালী থেকে বরিশালগামী তরমুজ বোঝাই একটি ট্রলারের সংঘর্ষ হয়। লঞ্চের ধাক্কায় ট্রলারটি মুহূর্তেই নদীতে ডুবে যায়।

Advertisement

ডুবে যাওয়া ট্রলারে মাঝিসহ মোট ৬ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর তাদের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি ২ জন নিখোঁজ হন।
খবর পেয়ে বাউফল ও দুমকি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের আব্দুল ফকিরের ছেলে নাছির ফকির (৪০) এবং চরলক্ষী গ্রামের ওয়াজেদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার।  

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!