[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সদর উপজেলার কালীগঙ্গা নদীর বালিরটেক ট্রলারঘাটে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। পরে প্রায় এক ঘণ্টা পর স্থানীয়দের চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার আলীর ছেলে আকাশ মিয়া (২১) এবং তার চাচাতো বোন শুকুর আলীর মেয়ে সাদিয়া (১৬)।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আকাশ, সাদিয়া ও সাদিয়ার ছোট বোন নদীতে গোসল করতে নামে। এ সময় ছোট বোনটি দূরে চলে গেলে তাকে বাঁচাতে এগিয়ে যায় আকাশ ও সাদিয়া। একপর্যায়ে তারা নিজেরাই পানিতে হাপিয়ে পড়ে। প্রথমে আকাশ নিখোঁজ হয়, এরপর কিছুক্ষণ পর সাদিয়াও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, নদীতে গোসলে নেমে নিখোঁজ চাচাতো ভাই-বোনকে মৃত উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!