লোহাগড়ায় চাচার ট্রাক্টর থেকে পড়ে প্রাণ গেল ভাতিজার
নড়াইলের লোহাগড়ায় চাচার বালি টানা ট্রাক্টর থেকে পড়ে ভাতিজার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন মোল্যা (১১) পৌর সভার মোচড়া গ্রামের উত্তরপাড়ার পিকুল মোল্যার ছেলে।
.png)
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সঙ্গে নিয়ে পাশে মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিলেন। ওই সময় ভাতিজা নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছে এলে সড়কের পাশে থাকা বাঁশে হঠাৎ আঘাত লেগে ভাতিজা নয়ন ট্রাক্টরের ওপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে মারা যায়। পরে স্বজনরা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।