ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৪৩, ২৭ মার্চ ২০২৬
বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাজীব শেখ (২৮) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৩০টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়ী গ্রামে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে ২০১২ সাল থেকে চিংগড়ী গ্রামে বিশ্বাস বংশ ও শেখ বংশের মধ্যে বিরোধ চলে আসছে। দুই বংশের (গোষ্ঠী) এই পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঐ এলাকায় অভিযান পরিচালনা করছে।

Advertisement

একজন নিহতের খবর নিশ্চিত করে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপরাধীদের ধরতে যৌথবাহিনীর অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!