ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়ায় বাসডুবি: ছয় সদস্যের কমিটি গঠন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২৭ মার্চ ২০২৬
দৌলতদিয়ায় বাসডুবি: ছয় সদস্যের কমিটি গঠন
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি থাকবেন।

এদিকে, ঘটনার দিন ২৫ মার্চ রাতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

Advertisement

এই কমিটিতে আরো রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!