এর আগে, কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে রোববার দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল ৬টা ৪০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে। এ রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে এবং সচল রয়েছে দুটি ফেরিঘাট।
.png)
এদিকে কয়েক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকলেও ভোরে যানবাহনের চাপ না থাকায় দৌলতদিয়া প্রান্তে তেমন একটা সিরিয়াল তৈরি হয়নি।