শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশা চালক ও উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের হোকডাঙা গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে নুর আমিন (৪০) এবং কুড়িগ্রাম সদরের সবুজপাড়া গ্রামের মৃত অনিল কুমার সরকারের ছেলে ও অটোরিকশা যাত্রী অসিত কুমার সরকার নারু (৬০)।
.png)
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নারু মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত রুহুল আমিন ও তকি আহম্মেদ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে যাত্রীবাহী একটি অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী-কুড়িগ্রাম সড়কে পৌঁছালে একটি ট্রাক্টর অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয় এবং অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে শিউলি বেগম ও অসিত কুমার সরকারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে অসিত কুমার সরকারের মৃত্যু হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। সেই সঙ্গে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।