ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ২ ব্যবসায়ীর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ১৭ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ায় ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, প্রাণ গেল ২ ব্যবসায়ীর
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় দুজন ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়া মারা যায়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষা ডাঙা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নড়াইল জেলার দুই ব্যবসায়ী বিকাশ আলী (৪৫) এবং সাফায়েত হোসেন (৩৫)।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, পাবনা থেকে পাঁচটি ঘোড়া কিনে পিকআপে করে নড়াইল যাওয়ার পথে পিকআপটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পাঁচ ব্যবসায়ী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত তিন ব্যবসায়ী চিকিৎসাধীন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা রয়েছে।

Advertisement

দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!