ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ২২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বইছে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর ফলে তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় বুধবার বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। রাজশাহী আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে।

তীব্র গরমে জনজীবন হয়ে উঠেছে স্থবির। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে। বিশেষ করে রিকশাচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকদের কাজ করতে হচ্ছে প্রখর রোদে, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় আপেক্ষিক আর্দ্রতা নেমে আসে ২৯ শতাংশ। ফলে গরমের তীব্রতা আরো বেশি অনুভূত হচ্ছে।

Advertisement

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, গত ২০ এপ্রিল ছিল সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এছাড়া ২১ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৩ ডিগ্রি বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, বুধবার বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!