শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের শাহাদ আলীর ছেলে দুবাই প্রবাসী শাহ আলম ও একই এলাকার আলকাছ মিয়ার ছেলে সৌদিপ্রবাসী জিয়ারুল। সম্প্রতি দুইজনই দেশে এসেছেন।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শাহ আলম ও জিয়ারুল সরাইল উপজেলার পানিশ্বর থেকে মোটরসাইকেল যোগে আশুগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে আশুগঞ্জের সোনারামপুর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ের থানার ওসি আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ দুঘর্টনার পর ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। দুজনের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।