ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলি, দুইজন গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ১৪ জুন ২০২৬
মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলি, দুইজন গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 

রোববার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি ও উত্তর কাশিপুর এলাকার জব্বার শেখের ছেলে লোকমান হাকিম (৪৫) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে আলম মণ্ডল (৫৫)।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের সময় কয়েকজন সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাশে থাকা মুসল্লি আলম মণ্ডলও গুলিবিদ্ধ হন। গুলিতে লোকমানের মাথায় আঘাত লাগে এবং তিনি গুরুতর আহত হন।  

অপরদিকে আলম মণ্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে বলে জানা গেছে। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। 

তিনি আরও বলেন, হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!