স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) বিকেলে রশিদপুর চা বাগান এলাকায় ওই শিশুটি একা পেয়ে লোলুপ দৃষ্টি দেয় অভিযুক্ত বৃদ্ধ। এক পর্যায়ে তাকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায় । পরে শিশুর বাবা ও স্থানীয় ইউপি সদস্য বাগান পঞ্চায়েত নেতারা শিশু মেয়েটিকে নিয়ে থানায় আসে।
আরো পড়ুন>>>যমজ ২ ভাইয়ের সঙ্গে যমজ দুই বোনের বিয়ে, চাঞ্চল্য
.png)
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী শিশুটিও বর্তমানে থানায় পুলিশের হেফাজতে রয়েছে। তার শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আইনি প্রক্রিয়া অনুযায়ী অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে।