আজ শুক্রবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খাঁনের ছেলে।
.png)
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম সিলেট জেলার মোগলাবাজার উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। অপহরনকারী অন্তর খাঁন তার গৃহ শিক্ষক ছিলেন। গত ২১মে সকাল সাড়ে ৯টায় বাড়ি থেকে স্কুলে যায় ভিকটিম। পরে আর বাড়ি ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন।
পরে ভিকটিমের পরিবারের লোকজন জানতে পারেন গৃহশিক্ষক অন্তর খান ভিকটিমকে ২১ মে সকাল ১০ টায় স্থানীয় কলাবাগান বাজার থেকে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে, থানায় অভিযোগ দায়েরের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে বিজয়নগর উপজেলার চর-ইসলামপুর গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়।