ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২০ জুন ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশইনের চেষ্টা ঠেকালো বিজিবি
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

শনিবার (২০ জুন) সকালে বিজিবির ৫৯ ব্যাটায়িলনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এর আগে শুক্রবার রাতে ওই ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে ভারতীয় অংশে অবস্থান করছেন।  

বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এদের মধ্যে ১১ জন নারী, চারজন শিশু ও পাঁচজন পুরুষ রয়েছেন। বিজিবি বিষয়টি টের পেয়ে তাদের বাংলাদেশে আসতে বাধা দেয়। বিজিবির বাধার মুখে তারা সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে অবস্থান নিয়েছে।  

Advertisement

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবি টহল দলের তৎপতরায় ২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্যরেখায় অবস্থায় করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে। 

সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে বিজিবির সাথে বাংলাদেশি স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুলেছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!