আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের দশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের সহকারী মনির বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ১০ মাইল এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা ফেটে যায়। এ সময় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়াগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের সহকারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী বলেন, নিহতের মরদেহ কুষ্টিয়া আড়াইশ শয্যার হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।