[ দেশজুড়ে ]
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত, আহত ১
ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত
ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজারে মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে শহরের একটি ব্যাংক থেকে টাকা উঠিয়ে ইজিবাইকযোগে গ্রামের বাড়িতে ফিরছিলেন কামরুজ্জামান। পথে ইজিবাইকটি বয়ড়াতলা বাজারে পৌছালে মাটিবাহী একটি দ্রুত গতির ট্রাক্টর ইজিবাইকে ধাক্কা দেয়। এতে কামরুজ্জামান সহ আরও একজন গুরুতর আহত হন। সেসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলাম কে মৃত ঘোষণা করেন।
.png)
এদিকে, এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত কামরুজ্জামান দীর্ঘদিন প্রবাসে শ্রমিক হিসেবে কাজ করতেন। সম্প্রতি তিনি ছুটিতে দেশে ফেরেন।
ডেইলি-বাংলাদেশ/এমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!