নতুন এ নেতৃত্ব ঘোষণার পর জেলা জুড়ে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে সুসংগঠিত রাখা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যেই এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জন্য সাংগঠনিক ঐক্য রক্ষা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখা একটি বড় চ্যালেঞ্জ। নেতাকর্মীরা জানান, জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে পুনর্গঠন এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হতে পারে।
.png)
এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর শামসুল হক ও সুভাষ সাহার নেতৃত্বে জেলা আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।