[ দেশজুড়ে ]
ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
‘মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে চাই’ এ শ্লোগানে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সকালে শহরের পায়রা চত্ত্বরে এ আয়োজন করে জামায়াতে ইসলামীর যুব বিভাগ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এছাড়া মানবন্ধনে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এ্যাড. ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি শেখ আল আমিন, যুবনেতা মেহেদী হাসান রাজু, শহর যুব ক্রীড়া বিভাগের সবাপতি আসাদুজ্জামান আল মাহবুব, সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারী নাজমুল হোসেনসহ অন্যান্যরা।
.png)
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ অভিশাপ উল্লেখ করে মাদক নির্মূলে পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
ডেইলি-বাংলাদেশ/এমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!