[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় মামলা
লক্ষ্মীপুরে একই পরিবারের চারজন হত্যার ঘটনায় মামলা
লক্ষ্মীপুরের রায়পুরে অন্তর মজুমদারের হাতে মা ও তিন মেয়েসহ একই পরিবারের চারজনের খুনের ঘটনায় মামলা হয়েছে।
জানা যায়, বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য কিশোর সিফাত বাদী হয়ে রায়পুর থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন মিয়া।
দুপুরে নিহতদের ময়না তদন্ত শেষে উপজেলার মধ্যবাজার এলাকা ঘটনাস্থলে আনা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় জানাযা শেষে নিজ বাড়ি কুমিল্লার হোমনায় তাদের দাফন করার কথা রয়েছে। ঘাতক অন্তর মজুমদারকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার পৌর শহরের মধ্যবাজার গোডাউনের পেছনে নদীর পাড় এলাকায় একটি ভাড়া বাসায় অন্তর মজুমদারের হাতে খুন হন তারা।
ডেইলি-বাংলাদেশ/এমএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!