ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৫, ২৭ জুন ২০২৬
গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যু

গাজীপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলক বর্মা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সালাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত পুলক বর্মাকে গত ২৬ জুন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে পুলককে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, পুলকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সম্প্রতি এলাকায় জ্বর ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

রোগীর স্বজনরা বলেন, জ্বর দেখা দেওয়ার পর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!