ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে নিজ ঘরে মিলল বৃদ্ধের গলাকাটা লাশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯, ২৮ জুন ২০২৬
নাটোরে নিজ ঘরে মিলল বৃদ্ধের গলাকাটা লাশ
নিহতের স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের রায় আমহাটি গ্রামে মোতালেব হোসেন নামে এক বৃদ্ধের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মোতালেব হোসেন একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে। তবে নিহতের স্বজনদের দাবি, মোতালেব হোসেন নিজেই নিজের গলায় ধারালো ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও নিহতের স্বজনরা জানান, সন্ধ্যার পর থেকে মোতালেব হোসেন তার নিজের ঘরে একাই শুয়ে ছিলেন। রাত ৯টার দিকে ঘরের ভেতর থেকে বাবার গোঙ্গানির শব্দ শুনতে পান তার ছেলে। এ সময় মোতালেব হোসেনের স্ত্রী, ছেলেসহ স্বজনরা দ্রুত ঘরের ভেতর গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখেন। তখন তার হাতে একটি ধারালো ছুরি ছিল।

আরো পড়ুন >>> পাগলা মসজিদের ৪৩ বস্তায় মিললো ১৫ কোটি ৯০ লাখ টাকা

স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই ঘরের মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এরইমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!