শনিবার দিবাগত রাত ১২ টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বিরকে ফের গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে বীরতারা ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে ওই আওায়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে। এ সময় পরিবারের লোকজন ও পুলিশের মধ্যে হট্টগোলের এক পর্যায়ে হ্যান্ডকাফ বা হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।
.png)
স্থানীয়রা জানান, ২০২৫ সালে শ্রীনগর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকেন আওয়ামী লীগ নেতা সাব্বির শেখ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার কাঠালবাড়ি গ্রামে তার বাড়িতে অভিযান চালায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাএক হ্যান্ডকাফ পরানো হলে পরিবারের লোকজন চিৎকার-চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয় সেখানে। এতে সেখানে হট্টগোল ও পুলিশের সঙ্গে হট্টগোল দেখা দিলে এক পর্যায়ে সুযোগবুঝে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায় আওয়ামী লীগ নেতা।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, হ্যান্ডকাফসহ পালানো আওয়ামী লীগ নেতা ও মামলার পলাতক আসামি সাব্বিরকে গ্রেপ্তারে রাতেই পুলিশের বিশেষ টিম তৎপর হয়ে উঠেন। এতে পালানোর মাত্র ৩ ঘণ্টার মধ্যেই তাকে ফের গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।